২১ অক্টোবর ২০১১ - ২০:৩০

দীর্ঘ ৯ বছর মার্কিন সেনাবাহিনী’র ইরাকে অবস্থানের পর অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে, প্রায় ৩৯ হাজার মার্কিন সৈন্য ২০১১ সালের শেষ নাগাদ ইরাক ত্যাগ করবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গতকাল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন : পূর্বে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী আজ ঘোষণা করতে পারি যে, ইরাকে অবস্থানরত মার্কিন বাহিনী’র সকল সৈন্য চলতি বছরের শেষ নাগাদ ইরাক হতে প্রত্যাবর্তন করবে।

ইরাক হামলার শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৪৪০০ জন মার্কিন সৈন্য ইরাকে নিহত হয়েছে।

বিভিন্ন উপায়ে ইরাকে অবস্থানের সময় বাড়ানোর চেষ্টায় ব্যর্থ হয়ে এবং ইরাকের প্রধানমন্ত্রী নূরী মালেকি’র সাথে ভিডিও কনফ্রান্সে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ সিদ্ধান্তের কথা জানান।

জনাব মালেকী’র কার্যালয় হতে প্রকাশিত বিবৃতিতে তিনি উক্ত সংলাপ সম্পর্কে বলেছেন : উভয় পক্ষ দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা ও চুক্তি অনুযায়ী চলতি বছরের শেষ নাগাদ সকল সৈন্য প্রত্যাহারের বিষয়ে আমরা সহমত ছিলাম।

২০০৮ সালে ইরাক ও যুক্তরাষ্ট্রের মাঝে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ২০১১ সালের শেষ নাগাদ ইরাক হতে সকল মার্কিন সৈন্য প্রত্যাহার করতে হবে। এ সত্ত্বেও ওয়াশিংটন ইরাকে প্রশিক্ষক হিসেবে কয়েক হাজার সৈন্য রাখার জন্য বাগদাদের সাথে আলোচনা অব্যাহত রেখেছিল।#